গণপিটুনিতে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সোমবার রাতে শিক্ষার্থীদের গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ক্যাম্পাসের পাশের মেহেরচণ্ডি এলাকার বাসিন্দা হাসিবুল আলমকে (২০) চোর সন্দেহে পিটুনি দেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা অভিযোগ করেন, সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হলের তৃতীয় তলার উত্তর ব্লকের বাইরের ভেন্টিলেটর ভেঙে হাসিবুল একটি কক্ষে ঢোকার চেষ্টা করেন। এ সময় এক শিক্ষার্থী টের পেয়ে কয়েকজনকে ডেকে নিয়ে বাইরে এসে তাঁকে হাতেনাতে ধরে ফেলেন।