গণপিটুনিতে গরু চোরের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জে গরু চুরি করতে গিয়ে গণপিটুনির শিকার হয়ে রফিকুল ইসলাম নামের একজন নিহত হয়েছেন। তাঁর বাড়ি সদর উপজেলার বাগবাটী ইউনিয়নের নান্দিনা গ্রামে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে সদর উপজেলার রাঙ্গালিয়াগাতী গ্রামের রুস্তম আলীর বাড়িতে গরু চুরি করতে যান রফিকুল। গোয়ালে ঢোকার পরপরই বাড়ির লোকজন চিৎকার করলে গ্রামবাসী তাঁকে হাতেনাতে আটক করে গণপিটুনি দেয়। এতে তাঁর মৃত্যু হয়। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদ আলম জানান, রফিকুল ইসলামের লাশ উদ্ধার করে গতকাল শুক্রবার ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।