গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর নিয়ামতপুর উপজেলার আঘোর গ্রামে গত রোববার রাত ১০টার দিকে গণপিটুনিতে শফিকুল ইসলাম (৩৫) নামের একজন ছিনতাইকারী নিহত হয়েছেন। তাঁর বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার কামারপাড়া গ্রামে।গ্রামবাসী সূত্রে জানা গেছে, শফিকুল ইসলাম ঘটনার সময় নিয়ামতপুর উপজেলার চান্দইল এলাকায় কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে বতপাহার গ্রামের শাহিন নামের এক তরুণের পথ রোধ করে তাঁর মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। এ সময় আঘোর গ্রামের লোকজন তাঁদের আটক করে মারধর করে। এ সময় দুজন পালিয়ে গেলেও ঘটনাস্থলেই শফিকুল ইসলামের মৃত্যু হয়।নিয়ামতপুর থানার ওসি শফিউল আলম জানান, ছিনতাই হওয়া মোটরসাইকেলের মালিক শাহিন ওই ঘটনার পর পর আঘোর গ্রামে মুঠোফোনে খবর দিলে গ্রামবাসী তাঁদের আটক করে মারধর করে। এ ব্যাপারে গতকাল সোমবার সকালে থানায় দুটি পৃথক মামলা হয়েছে।