গণপিটুনিতে ডাকাত নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাকাতি করে মাদারীপুর থেকে পালানোর সময় গত বুধবার রাতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খালিয়া গ্রামে গণপিটুনিতে আজিজুল গাজী (৩২) নামের এক ডাকাত নিহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার ভোরে ওই গ্রামের পাথার থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। তবে খালিয়া গ্রামের একাংশ মুকসুদপুর ও অপর অংশ মাদারীপুরের রাজৈর উপজেলায় অবস্থিত।

আজিজুল রাজৈর উপজেলার আলমদস্তার গ্রামের ছালাম গাজীর ছেলে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস হোসেন বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।