গণপিটুনিতে ডাকাত নিহত, অস্ত্র ও গুলি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার উত্তর তালগাছিয়া গ্রামে গত রোববার রাতে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। পুলিশ গতকাল সোমবার সকালে ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও তিনটি তাজা গুলি উদ্ধার করেছে।কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন জানান, ১০-১২ জনের একদল ডাকাত তালগাছিয়া গ্রামের আবদুর রশিদের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। তারা ১৫ হাজার টাকাসহ ৫০ হাজার টাকার মালামাল নেয়। পরিবারের সদস্যদের চিৎকার শুনে গ্রামবাসী এসে এক ডাকাতকে আটক করে গণধোলাই দেয়। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই ওই ডাকাতের মৃত্যু হয়। তার নাম-পরিচয় পাওয়া যায়নি।