গণপিটুনিতে ডাকাত নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কানাইঘাট গ্রামে গতকাল শনিবার ভোরে ডাকাতির সময় গণপিটুনিতে সুরুজ আলী (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বাড়ি কোম্পানীগঞ্জ পুরানপুর গ্রামে।
গ্রামবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার রাতে কানাইঘাট গ্রামের ব্যবসায়ী আমিরউদ্দিনের বাড়িতে ডাকাত দল হানা দেয়। রাত প্রায় একটার দিকে ডাকাতি শেষে পালানোর সময় গ্রামের লোকজন জড়ো হয়ে ডাকাত দলকে ধাওয়া করে। এ সময় ডাকাতেরা গুলি ছুড়তে শুরু করলে গ্রামবাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতদের ধাওয়া করে। এ সময় গ্রামবাসীর হাতে ডাকাত দলের এক সদস্য ধরা পড়ে। ওই ব্যক্তি ভোরের দিকে পালানোর চেষ্টা করলে গণপিটুনি দেওয়া হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলে সকাল সাতটার দিকে তাঁর মৃত্যু হয়।