গণপিটুনিতে ডাকাত নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর বংশী ইউনিয়নের কোছিয়ামারা গ্রামে গত সোমবার রাতে ডাকাত সন্দেহে গ্রামবাসীর পিটুনিতে আলমগীর হোসেন ওরফে আলম (৩৫) নিহত হয়েছেন। তাঁর বাড়ি পশ্চিম লক্ষ্মীপুর গ্রামে।
এ সময় ডাকাতদের হামলায় এক স্কুলছাত্রীসহ দুজন আহত হয়েছে। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছে।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার দুপুরে রায়পুর থানায় একটি মামলা হয়েছে। এতে দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করা হয়।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, চর বংশী গ্রামের মিনার মাঝি, ইদ্দিছ আলী মাতাব্বর ও সহিদ উল্যা হাওলাদারের ঘরে একদল সশস্ত্র ডাকাত ঢোকে। এ সময় তাঁদের চিৎকারে এলাকাবাসী জড়ো হন। একপর্যায়ে এলাকাবাসী ডাকাতদের ঘিরে ফেলেন। ডাকাতেরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় গ্রামবাসী ধাওয়া করে আলমগীর হোসেনকে আটক করেন। পরে তাঁকে শিকদার কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে যাওয়া হয়। ক্ষুব্ধ লোকজন তাঁকে পিটুনি দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।