গণপিটুনিতে ডাকাত নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালীর কোড়কদী বাজারে গত মঙ্গলবার দুটি দোকানে ডাকাতি করার সময় জনতা এক ডাকাতকে আটক করে পিটুনি দেয়। এতে ওই ডাকাত মারা যায়। নিহত ডাকাতের নাম বাবলু শেখ (৩৫)। তাঁর বাড়ি মধুখালী উপজেলার মেছড়দিয়া গ্রামে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে সাত-আটজন ডাকাত মধুখালী উপজেলার কোড়কদী বাজারের জামাল শেখ ও নিয়ামুল শেখের মুদি দোকানে ঢোকার চেষ্টা করে।