গণপিটুনিতে ডাকাত নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গত মঙ্গলবার দিবাগত ভোররাতে একটি টেক্সটাইল কারখানায় ডাকাতদের অস্ত্রের আঘাতে ২০ শ্রমিক আহত হয়েছেন। ডাকাতি করে পালানোর সময় ধরা পড়ে গণপিটুনিতে নিহত হয়েছেন আবদুর রশিদ (৩৫) নামের এক ডাকাত।আহত ব্যক্তিদের মধ্যে হালিম (৩২), আমির হোসেন সোহেল (৩০) ও আবদুর রহিম (৩৫) নামের তিন শ্রমিককে গুরুতর অবস্থায় আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে আড়াইহাজার উপজেলার কৃষ্ণপুরা এলাকার মা টেক্সটাইল কারখানায় হানা দেয় একদল ডাকাত। ডাকাতেরা কারখানার দেয়াল টপকে ভেতের ঢোকে। এ সময় কারখানায় প্রায় ৫০ জন শ্রমিক কাজ করছিলেন। ডাকাতেরা অস্ত্র দেখিয়ে শ্রমিকদের জিম্মি করার চেষ্টা করলে তাঁরা বাধা দেন।