গণপিটুনিতে ডাকাত নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় গণপিটুনিতে মো. শাহজাহান নামের এক ডাকাত নিহত হয়েছে। গত সোমবার রাতে উত্তর মুরাদাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে ২৫ জনের ডাকাত দল পশ্চিম এলাহাবাদ গ্রামের শাহ আলমের বাড়িতে ঢুকে সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে। পরে ওই দলটি উত্তর মুরাদাবাদ গ্রামের একটি বাজার এলাকায় আরও সাতটি বাড়িতে ডাকাতি করে পালানোর সময় গ্রামবাসী তাদের ধাওয়া করে। এ সময় গ্রামবাসী শাহজাহানকে আটক করে গণপিটুনি দেয়। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।