গণপিটুনিতে ডাকাত নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় গত শনিবার রাতে গণপিটুনিতে হত্যা, ডাকাতিসহ ১১টি মামলার আসামি মো. মাহবুব (৩০) নিহত হয়েছেন। তাঁর বাড়ি কালীগঞ্জের সাতানিপাড়া এলাকায়।এলাকাবাসী ও পুলিশ জানায়, কালীগঞ্জের জয়রামবের এলাকার একটি পুকুরের পাশে শনিবার সন্ধ্যায় মদ পান করছিলেন মাহবুব। খবর পেয়ে এলাকাবাসী ধাওয়া দিয়ে তাঁকে আটক করে ও গণপিটুনি দেন। পুলিশ সন্ধ্যা সাতটার দিকে ক্ষুব্ধ জনতার কাছ থেকে মাহবুবকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে আটটার দিকে মাহবুবের মৃত্যু হয়।তবে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ইসরাত জাহান বলেন, প্রাথমিক ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মাদক সেবনের কারণে মাহবুবের মৃত্যু হয়েছে।লাশ ময়নাতদন্তের জন্য গতকাল রোববার সকালে গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাতেন মিয়া বলেন, মাহবুব এলাকার চিহ্নিত ডাকাত। তাঁর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় ডাকাতি, ছিনতাই, হত্যাসহ ১১টি মামলা রয়েছে। মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।কেরানীগঞ্জে চার ডাকাত গ্রেপ্তারকেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জানান, কেরানীগঞ্জের ঝিলমিল আবাসন প্রকল্পের বালুর মাঠ থেকে শনিবার রাতে তিনটি রামদাসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। এঁরা হলেন রুহুল আমিন, তাঁর ভাই খলিলুর রহমান, বাবুল সরদার ও আবদুর রহিম।ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় শনিবার রাত সাড়ে ১০টার দিকে ওই চার ডাকাতকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আফজাল হোসেন। তিনি বলেন, ওই চারজনের বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।