গণপিটুনিতে তিন ডাকাত নিহতের ঘটনায় দুটি মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর গণপিটুনিতে তিন ডাকাত নিহত হওয়ার ঘটনায় পুলিশ দেড় হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা করেছে। এ ছাড়া অস্ত্রসহ গ্রেপ্তার ডাকাত দলের নারী সদস্য বিউটি বেগমের বিরুদ্ধে অস্ত্র আইনে আরেকটি মামলা করেছে পুলিশ। গতকাল শনিবার নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা বলেন, বিউটি বেগমকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আবেদন করা হয়েছে। আজ রোববার রিমান্ডের আবেদনের শুনানি হতে পারে। গত বৃহস্পতিবার গভীর রাতে নবীনগর উপজেলার কাইতলা গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর গণপিটুনিতে ডাকাত দলের সর্দার টাইগার সামাদসহ তিনজন নিহত হন।