প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুরে গতকাল সোমবার চোর সন্দেহে গণপিটুনিতে নুরু মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে। স্থানীয় কয়েকজন ও পুলিশ জানান, গত রোববার রাতে উপজেলার সিংগারদীঘি এলাকায় নুরুসহ চার-পাঁচজন মিলে একটি খামারে মুরগি চুরি করতে যান। এ সময় খামারের কর্মচারীদের চিৎকারে অন্যরা পালিয়ে গেলেও এলাকাবাসী নুরুকে ধরে ফেলেন। তাঁদের পিটুনিতে গুরুতর জখম হন নুরু। পরে তাঁকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নুরুকে মৃত ঘোষণা করেন। গাজীপুর প্রতিনিধি