গণপিটুনিতে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার পাইকপাড়া গ্রামে গত মঙ্গলবার গণপিটুনিতে রশিদুল ইসলাম (২৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মীরেরবাড়ি গ্রামে। এ ঘটনায় নিহতের ভাই নুরুল ইসলাম রাজারহাট থানায় একটি মামলা করেছেন। এলাকাবাসি জানান, মঙ্গলবার ভোর তিনটার দিকে রশিদুল দুই সঙ্গীকে নিয়ে পাইকপাড়ায় সাইদুল বসুনিয়ার বাড়িতে হানা দেন। একপর্যায়ে লোকজন রশিদুলকে আটক করে গণপিটুনি দিয়ে বেঁধে রাখে। সকালে রশিদুলকে রাজারহাট হাসপাতালে পাঠানো হলে দুপুর ১২টার দিকে সেখানে তাঁর মৃত্যু হয়। ছিনাই ইউপির চেয়ারম্যান সাদেকুল হক বলেন, রশিদুল ইসলাম এলাকার পেশাদার চোর।