গণপিটুনিতে নিহত দুই ব্যক্তির পরিচয় মিলেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের মনিরামপুর উপজেলার পোড়াডাঙ্গা গ্রামে গণপিটুনিতে নিহত দুই ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। মোটর সাইকেল ছিনতাইয়ের অভিযোগে তাঁদেরকে গণপিটুনি দেওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা গতকাল রোববার তাঁদের নাম ও পরিচয় নিশ্চিত করেছেন।তদন্ত কর্মকর্তা মনিরামপুর থানার এসআই আরাফাত জাহান জানান, তাঁদের মধ্যে একজন অভয়নগর উপজেলার সরখোলা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে শাকিল আহমেদ (২৪) এবং অপরজন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফলছী গ্রামের কুটিমিয়া কাজীর ছেলে আবদুর রহমান কাজী (৪৮)। শাকিল খুলনার সরকারি বিএল কলেজের ব্যবস্থাপনা বিভাগের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্যের ছাত্র। গত মঙ্গলবার রাত আটটার দিকে মনিরামপুর উপজেলার হরিদাসকাঠি গ্রামের অরুণ মল্লিকের মোটরসাইকেল ছিনতাই করে পালানোর সময় শাকিল ও আবদুর রহমানকে আটক করেন এলাকাবাসী। পরে গণপিটুনি দিলে তাঁরা মারা যান।