গণপিটুনিতে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের মহেশপুর উপজেলার গৌরীনাথপুর গ্রামে গত সোমবার রাতে গণপিটুনিতে নুর ইসলাম (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার আলামপুর গ্রামে। মহেশপুর থানার ওসি আমিনুল ইসলামের ভাষ্যমতে, ডাকাতিসহ একাধিক মামলার আসামি নুর ইসলাম সোমবার ভোরে গৌরীনাথপুর গ্রামের এক বাড়িতে ছাগল ছুরি করতে যান। টের পেয়ে গ্রামের বাসিন্দারা তাঁকে আটক করে পিটুনি দেয়। পুলিশ তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে নুরকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।