গণপিটুনিতে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের শ্রীনগরে চোর সন্দেহে গণপিটুনিতে মো. লাকু সরকার (৩২) নিহত হয়েছেন। উপজেলার রাঢীখাল ইউনিয়নের বালাশুর গ্রামে গতকাল শনিবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত লাকু উত্তর বালাশুর গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা বলেন, লাকু চুরি করতে গেলে ওই বাড়ির বাসিন্দা রাজীব (২২) দেখে ফেলেন এবং লাকুকে আটকানোর চেষ্টা করেন। এ সময় রাজীবকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন লাকু। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে লাকুকে আটকে ফেলেন। পরে গ্রামবাসী তাঁকে মারধর করেন। এতে আহত হন তাঁর সহযোগী রাজীব। রাজীব এখন ঢাকার এক হাসপাতালে ভর্তি আছেন। শ্রীনগর থানার ওসি মো. সাইদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ব্যাপারে তদন্ত চলছে।
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ