প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীর ভরান এলাকায় গতকাল সোমবার রাতে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন দিপু খান (২৬) ও তাঁর অজ্ঞাতপরিচয় এক সহযোগী। দিপু ভরান এলাকার বাসিন্দা।পুলিশ সূত্র জানায়, দিপু খানের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগে একাধিক মামলা রয়েছে। টঙ্গী মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শাহিন শেখ বলেন, গতকাল রাত ১১টার দিকে টঙ্গীর ভরান এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে জনতা দিপু ও তাঁর সহযোগীকে আটক করে পিটুনি দেয়। এতে তাঁরা দুজন ঘটনাস্থলেই নিহত হন।