গণপিটুনিতে যুবক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে গণপিটুনিতে এক যুবক নিহত ও দুজন আহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের বাখুণ্ডা এলাকার জোয়াইর গ্রামে।প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, মঙ্গলবার রাত আড়াইটার দিকে ওই গ্রামের আরিফ হোসেনের বাড়িতে ছয়-সাতজন গ্রিল কাটা শুরু করলে আরিফ হোসেন টের পেয়ে যান। তিনি চিৎকার দিলে এলাকাবাসী এগিয়ে এসে তিন যুবককে ধরে ফেলে। বাকিরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাঁদের পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাসান বলেন, আহত তিন যুবককে রাতেই ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের কর্মচারী নুরুল ইসলাম সিকদার জানান, ভর্তি হওয়া তিনজন হলেন হাকিম সরকার (২৫), শাসসুল হক (১৮) ও খোকন আলী (১৮)। তাঁদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। এর মধ্যে হাকিম চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে মারা যান।