গণপিটুনিতে যুবদলের কর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া উপজেলার বিনগ্রামে রুহুল আমিন (৩৮) নামে এক যুবদলকর্মী গণপিটুনিতে নিহত হয়েছেন। এলাকাবাসীর দাবি, শনিবার রাতে এই গ্রামের যুবক শফিকুল ইসলাম খুনের ঘটনায় রুহুল আমিন জড়িত ছিলেন। তবে তিনি শফিকুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি নন। রুহুল আমিন বিনগ্রামের আবুল কাশেমের ছেলে।এলাকাবাসী জানায়, সোমবার বিকেলে রুহুল আমিন সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের দেওগাছা গ্রামের মহব্বত হোসেনের ছেলে বাবলু হোসেনকে (৪৫) সঙ্গে নিয়ে বিনগ্রামে নিহত সবুজের বাড়ির আশপাশে ঘোরাফেরা করছিলেন। এ সময় তাঁরা এলাকাবাসীর গণপিটুনির শিকার হন। খবর পেয়ে সিংড়া থানা-পুলিশ দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সন্ধ্যায় সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে রুহুল আমিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত সাড়ে নয়টার দিকে সেখানেই রুহুল আমিন মারা যান।