গণপিটুনিতে সাজাপ্রাপ্ত আসামি নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় গত সোমবার গণপিটুনিতে আবদুল খালেক নামের সাজাপ্রাপ্ত এক আসামি নিহত হয়েছেন। খালেকের বিরুদ্ধে খুন, ছিনতাই, ডাকাতিসহ পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তাঁর ১৮ বছরের সাজা হয়। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, দীর্ঘদিন থেকে খালেক আত্মগোপনে ছিলেন। গত সোমবার সন্ধ্যায় উপজেলার মধ্য ভদ্রঘাট বাজার এলাকায় চাঁদাবাজি করার সময় এলাকাবাসী খালেককে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে গতকাল ভোরে তাঁর মৃত্যু হয়। খালেকের লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কামারখন্দ থানায় মামলা হয়েছে।