গণপিটুনিতে 'ছিনতাইকারী' নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছিনতাইকারী সন্দেহে রাজধানীর ডেমরা থানা এলাকায় গণপিটুনিতে মনির হোসেন (৩০) নামের এক যুবক মারা গেছেন৷ একই ঘটনায় আহত হয়েছেন মো. রানা (২৫) নামের আরেকজন৷ তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
হাসপাতাল সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার সকালে গুরুতর আহত অবস্থায় ওই দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় ডেমড়া থানার পুলিশ৷ সেখানে কর্তব্যরত চিকিৎসক মনিরকে মৃত ঘোষণা করেন৷
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) সুলতান হোসেন সাংবাদিকদের জানান, গত বুধবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নিমাইকাছারি এলাকায় ছিনতাইয়ের সময় কয়েকজনকে ধাওয়া দেয় স্থানীয় জনতা৷