গণপিটুনিতে 'ডাকাতে'র মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুর সদর উপজেলার মিয়ারচর গ্রামে গত শনিবার গভীর রাতে সৌদি আরব প্রবাসী আরবিচ মাতব্বরের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতদের অস্ত্রের আঘাতে ওই পরিবারের দুই সদস্য গুরুতর আহত হয়েছেন।
ডাকাত সন্দেহে এলাকাবাসীর পিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম লোকমান হোসেন (২৮)। তিনি সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের গোলাপ খানের ছেলে।
ক্ষতিগ্রস্ত আরবিচ মাতব্বর জানান, কলাপসিবল গেটের তালা ভেঙে মুখোশ পরা ১২-১৪ জনের একদল ডাকাত ঘরে ঢোকে। তারা পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ১৯ ভরি সোনার গয়না, ৪০ হাজার টাকা ও দুটি মুঠোফোন নিয়ে যায়।