গণপিটুনিতে 'ডাকাত' নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে গত রোববার রাতে গণপরিবহনে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে সন্দেহভাজন এক ‘ডাকাত’ নিহত হয়েছেন। এ ঘটনায় গতকাল সোমবার কোতোয়ালি থানায় দুটি মামলা হয়েছে।
নিহত ব্যক্তির নাম মো. সবুজ (২৫)। তিনি যশোর সদর উপজেলার আবদুলপুর কলোনির মো. বাবুর ছেলে।
পুলিশ সূত্র জানায়, পাঁচবাড়িয়া এলাকায় মহাসড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা করলে বিভিন্ন পরিবহনের লোকজন ও স্থানীয় বাসিন্দারা ডাকাতদের ধাওয়া দেয়। এ সময় সবুজ নামের একজন ধরা পড়লে তাঁকে গণপিটুনি দেওয়া হয়। পরে পুলিশের টহল দল মৃত অবস্থায় তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে যায়।