গণপিটুনির ঘটনায় মামলা দায়ের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গণপিটুনিতে চোরের মৃত্যুর ঘটনায় দুটি মামলা করা হয়েছে। গত রোববার রাতে পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাদী হয়ে রাউজান থানায় পৃথক এই দুটি মামলা করে।
পুলিশের মামলায় বিশ্ববিদ্যালয়ের অজ্ঞাতনামা ২৫০ শিক্ষার্থীকে আসামি করা হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শহীদ মোহাম্মদ শাহ হলের প্রাধ্যক্ষ আবদুল ওয়াজেদ শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় বাদী হয়ে অপর মামলা করেন।
গত রোববার ভোররাতে বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হল থেকে বাচা মিয়া নামের এক চোর মুঠোফোন চুরি করে পালিয়ে যাওয়ার সময় শিক্ষার্থীরা তাঁকে ধাওয়া করেন। এ সময় তাঁর হাতে থাকা রামদা দিয়ে কোপ দিলে শাহরিয়ার ফয়সাল নামের এক শিক্ষার্থী আহত হন। পরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা পিটুনি দিলে বাচা মিয়ার মৃত্যু হয়।