গণপিটুনির শিকার যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় গণপিটুনিতে আহত যুবক হাবীব ওরফে মারুফ (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার দিবাগত রাতে মারা গেছেন। তিনি মাদক ব্যবসায়ী ছিলেন বলে পুলিশ দাবি করছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য খোরশেদ আলম নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, রূপালী আবাসিক এলাকার পঞ্চায়েত কমিটির সভাপতি খোরশেদ আলমকে আটক করা হয়েছে। তাঁর সঙ্গে হাবীবের বিবাদ ছিল।