গণপূর্তসচিবের বিরুদ্ধে নালিশি মামলার আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘুষ চাওয়ার অভিযোগে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শওকত হোসেনের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার নালিশি মামলার আবেদন করেছেন মতিঝিলের বাসিন্দা নাহিম হাবিবুজ্জামান। ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এই আবেদন করা হয়। বিচারক জহুরুল হক শুনানি শেষে ১০ জুলাই আদেশের দিন ধার্য করেছেন।অভিযোগে বলা হয়, মতিঝিলে ৬৬০ শতাংশ জমি পরিত্যক্ত সম্পত্তি হিসেবে অবমুক্ত করতে আবেদন করলে উচ্চ আদালত জায়গাটি অবমুক্ত করার নির্দেশ দেন। পরে গণপূর্ত মন্ত্রণালয়ে সম্পত্তি অবমুক্তকরণ ও ছাড়পত্র চেয়ে আবেদন করলে সচিব টেলিফোনে ১০ কোটি টাকা ঘুষ দাবি করেন।