গণপ্রকৌশল দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)। গতকাল রোববার প্রতিষ্ঠানটির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়। সকালে আইডিইবি বরিশালের সভাপতি এফ এম সাখাওয়াৎ হোসেনের নেতৃত্বে নগরের ক্লাব রোড এলাকা থেকে শোভাযাত্রা বের করা হয়। বিকেলে নিজস্ব কার্যালয়ে আয়োজন করা হয় আলোচনা সভার। এতে বক্তব্য দেন আইডিইবির সাধারণ সম্পাদক কাজী সহিদ, সহসভাপতি কাজী মনিরুল ইসলাম প্রমুখ।