গণপ্রকৌশল দিবস ও প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় গতকাল সোমবার নানা কর্মসূচিতে গণপ্রকৌশল দিবস ২০১৬ ও ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সংগঠনটির জেলা শাখা শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করে। সকাল ১০টায় জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে বেলুন উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। এতে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। পরে ডাকবাংলো চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহর ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ হয়। এতে আইডিইবির জেলা শাখার সভাপতি ইফতেখার উদ্দীন জোয়ার্দ্দার সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক রফিকুল হক। চুয়াডাঙ্গা প্রতিনিধি