গণপ্রতিনিধিত্ব আদেশের ৫১(২)(বি) ধারা নিয়ে হাইকোর্টের রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণপ্রতিনিধিত্ব আদেশের ৫১(২)(বি) ধারাটি কেন সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ২৫ জন ভোটারের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব এবং মাহমুদুল হাসানকে ১২ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। আদালতে রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন। তাঁকে সহায়তা করেন আইনজীবী মোহাম্মদ বাকির উদ্দিন ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন। এ ব্যাপারে গতকাল বুধবার আইনজীবী বাকির উদ্দিন ভূঁইয়াপ্রথম আলোকে বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২-এর ৫১(২)(বি) ধারায় দ্বিতীয় সর্বোচ্চ ভোটপ্রাপ্ত প্রার্থীকে বিজয়ী ঘোষণার বিধান আছে। কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ ভোট জয়ী মাহমুদুল হাসানকে নির্বাচিত ঘোষণা করে ইসির গেজেট সংবিধানের ১১ ও ৭ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক বলে রিটে বলা হয়। রিটের পক্ষের আইনজীবী বাকির উদ্দিন ভূঁইয়া আরও জানান, মহাজোটের শরিক জাতীয় পার্টির সংসদ সদস্য আবুল কাশেমের প্রার্থিতা বাতিল এবং বিএনপির মাহমুদুল হাসানকে বিজয়ী ঘোষণা করে জারি করা ওই গেজেট কেন সংবিধানবহির্ভূত ঘোষণা করা হবে না, আদালত রুলে তা জানতে চেয়েছেন। আবুল কাশেমকে বিল এবং ঋণখেলাপি দাবি করে মাহমুদুল হাসান ২০০৯ সালে হাইকোর্টে আবেদন করেন।