গণপ্রতিরোধে দিশেহারা হয়ে সরকার গণহারে ও মামলা দিচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণপ্রতিরোধে দিশেহারা হয়ে সরকার সারা দেশে বিরোধী দলের নেতা-কর্মী, আলেম-ওলামা এবং সাধারণ মানুষকে গণহারে গ্রেপ্তার ও পাইকারিভাবে মামলা দিচ্ছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। গতকাল শনিবার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এ অভিযোগ করেন। গতকাল ‘ছাত্রশিবিরের মিছিলে পুলিশের গুলিবর্ষণ ও নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ’ জানিয়ে তিনি এ বিবৃতি দেন।বিবৃতিতে বলা হয়, গণ-আন্দোলনে দিশেহারা হয়ে সরকার মিছিলে গুলিবর্ষণ করে, গ্রেপ্তার করে ও নির্যাতন চালিয়ে আন্দোলন দমনের ব্যর্থ প্রয়াস চালাচ্ছে। এভাবে বন্দুকের জোরে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না। তিনি বলেন, সরকার জ্ঞানশূন্য হয়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তালা দিয়েই ক্ষান্ত হয়নি, এখন মসজিদের আশপাশের এলাকায় পুলিশ, র‌্যাব ও বিজিবি মোতায়েন করে মুসল্লিদের নামাজ আদায়ে বাধা দিচ্ছে। রফিকুল ইসলাম খান এ সরকারের বিরুদ্ধে গণ-আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।