প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবিক বিপর্যয় ঠেকাতে বাসা-বাড়িতে বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন না করার দাবিতে জেলা প্রশাসন বরাবর স্মারকলিপি দিয়েছেন তারাপুর এলাকাবাসী। গতকাল সোমবার সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহিদুল ইসলাম চৌধুরীর কাছে এ স্মারকলিপি দেওয়া হয়।
বেলা ১১টার দিকে তারাপুর এলাকা থেকে একটি মিছিল বের করে এলাকাবাসী জেলা প্রশাসকের কার্যালয়ে আসে। এ সময় ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাক খান, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মীর্জা জামাল পাশা, সিটি করপোরেশনের কাউন্সিলর ইলিয়াছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।