গণবিশ্ববিদ্যালয়ে বৈশাখী উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনা বিপর্যয়ের কারণে বৈশাখী উপহারে খাদ্য সামগ্রী বিতরণ করেছে গণ বিশ্ববিদ্যালয় সাধারণ ছাত্র পরিষদ। ছবি: লেখক
করোনা বিপর্যয়ের কারণে বৈশাখী উপহারে খাদ্য সামগ্রী বিতরণ করেছে গণ বিশ্ববিদ্যালয় সাধারণ ছাত্র পরিষদ। ছবি: লেখক

গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) নিরাপত্তা ও জরুরী বিভাগ কর্মীদের বৈশাখী উপহার বিতরণ করেছে শিক্ষার্থীদের সংগঠন গণ বিশ্ববিদ্যালয় সাধারণ ছাত্র পরিষদ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বরে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

করোনা বিপর্যয়ের কারণে বৈশাখী উপহারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত উপহার সমূহের মধ্যে রয়েছে চাল, তেল, আলু, পেয়াজ ও লবণ।

নিরাপত্তা ও জরুরী বিভাগের কর্মী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের হিটলার চত্বর, ফুসকা, ভেলপুরি, চটপটি হাউস, নানির দোকান ও পিঠা চত্বর কর্মীদের মাঝেও এই উপহার পৌছে দেওয়া হয়।

সংগঠনটির সদ্য সভাপতি রনি আহমেদ বলেন, আমরা ক্ষুদ্র পরিসরে কাজ শুরু করেছি। উপদেষ্টা মণ্ডলীর সহযোগিতায় অসহায়দের সাহায্য করেছি। এর পরে বড় পরিসরে করার পরিকল্পনা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অ্যালামনাই জ্যেষ্ঠদের এগিয়ে আসার জন্য অনুরোধ করছি।

সংগঠনটির প্রতিষ্ঠাতা (আজীবন সদস্য) শেখ খোদারনুর রনি ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রনি বলেন, আপনারা সামাজিক দুরত্ব বজায় রেখে কাজ করেন। সকল স্বাস্থ্যবিধি মেনে চলেন। আপনারা ক্যাম্পাসকে কোয়ারেন্টিন মনে করেন। কারণ ক্যাম্পাস নিরাপদ। এখন জনসমাগম নেই। এই বিশ্ববিদ্যালয় বাসার মতো নিরাপদ জায়গা।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি ডা. আমিনুল ইসলাম। তিনি উপস্থিত সকলকে করোনা প্রতিরোধে করণীয় ও বর্জনীয় দিকনির্দেশনা প্রদান করেন।