গণভবনে আ.লীগের কার্যনির্বাহী সংসদের সভা আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আজ বুধবার আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হবে৷ সভার সময় নির্ধারণ করা হয়েছে সন্ধ্যা সাতটা৷
আওয়ামী লীগের সূত্র জানিয়েছে, ১৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং ২৩ জুন দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি চূড়ান্ত করা হবে আজকের সভায়৷ সারা দেশে দলের মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো পুনর্গঠনের বিষয়টিও আলোচনায় স্থান পাবে৷ এ ছাড়া, নারায়ণগঞ্জে সাত খুনসহ দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে৷