গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিচারপতি, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেিণ-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করবেন। গতকাল শনিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণভবনে ঈদের দিন সোমবার সকাল সাড়ে নয়টা থেকে ১০টা পর্যন্ত প্রথমে দলীয় নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেিণ-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করবেন। পরে বিচারপতি ও বিদেশি কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছাবিনিময় করবেন তিনি।