গণভবনে চন্দনের পরিবার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন নারায়ণগঞ্জের অপহরণের পর খুন হওয়া আইনজীবী চন্দন কুমার সরকারের পরিবারের সদস্যরা। প্রধানমন্ত্রীর কার্যালয় প্রথম আলোকে এ তথ্য জানিয়েছে।
আজ রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় চন্দনের পরিবারের কয়েকজন সদস্য গণভবনে যান। চন্দনের স্ত্রী ছাড়াও মেয়ে সুস্মিতা সরকার ও সেঁজুতি সরকার; জামাতা রঞ্জিত দেবনাথ ও বিজয় কুমার পাল এবং তাঁদের সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন। তাঁরা পৌনে আটটার সময় বের হন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী চন্দন সরকারের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং দোষী ব্যক্তিদের ধরতে তাঁর সরকার সবকিছু করছে বলে জানান। এদিকে বুধবার নিহত কাউন্সিলর নজরুল ইসলামের পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার কথা।