গণভবনে নিহতদের স্বজনেরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাত করতে গেছেন নারায়ণগঞ্জের অপহরণের পর খুন হওয়া ব্যক্তিদের স্বজনেরা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে গতকাল নিহত আইনজীবী চন্দন কুমার সরকারের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন। আজ বাকি পরিবারের সদস্যরা দেখা করছেন। সাক্ষাতের বিষয়বস্তু কিছুক্ষণ পরে প্রেস ব্রিফিংয়ে জানিয়ে দেবেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি মাহবুবুল হক শাকিল।