গণভবনে স্বজনদের সঙ্গে ইফতার করলেন প্রধামন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শুক্রবার গণভবনে পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের সম্মানে ইফতারের আয়োজন করেন।ইফতারের আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট শাহাদাত বরণকারী সবার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।এ সময় বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা ও প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় উপস্থিত ছিলেন। বাসস।