গণভোটের মাধ্যমে জনমত যাচাইয়ের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সঙ্গে বাংলাদেশের সুন্দরবনে রামপাল বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে গণভোটের মাধ্যমে জনমত যাচাইয়ের আহ্বান জানিয়েছেন সিলেটে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতারা। গত সোমবার রাতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট নগরে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ থেকে তাঁরা এ আহ্বান জানান।

নগরের কোর্ট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল করে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে বক্তারা বলেন, ‘এ চুক্তি সুন্দরবনবিনাশী। গণভোট দিলেই বোঝা যাবে জনমত শূন্য।’ তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি সিলেট শাখার আহ্বায়ক মো. আরশ আলীর সভাপতিত্বে সমাবেশে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি কমরেড আবুল হোসেন, কেন্দ্রীয় সদস্য কমরেড সিকান্দর আলী প্রমুখ।