গণমনস্তাত্ত্বিক অসুস্থতায় ১৩ শিক্ষার্থী হাসপাতালে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাট সদর উপজেলায় গণমনস্তাত্ত্বিক অসুস্থতায় আক্রান্ত হওয়ায় গতকাল মঙ্গলবার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩ শিক্ষার্থীসহ ১৪ জনকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থ শিক্ষার্থীরা হলো সেলিমনগর সোফিয়া খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর বিউটি রানী, মৌসুমা মেহেরীন বানু, নারগিস বেগম, মোসাম্মৎ রোকাইয়া, শারমিন আক্তার, অষ্টম শ্রেণীর জান্নাতুল মাওয়া, সুইটি বেগম, দশম শ্রেণীর শাহানাজ বেগম, শাহানাজ পারভীন, আতিকা বেগম ও হাদিজা খাতুন এবং বড়বাড়ী কিন্ডারগার্টেন স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র ইনজামামুল হক ও মো. হামজা মিয়া। সোফিয়া খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের অসুস্থ হতে দেখে বড়বাড়ী আইড়খামার গ্রামের রঞ্জু মিয়ার স্ত্রী লাইজু বেগমও (৩২) অসুস্থ হয়ে পড়েন।