গণমনস্তাত্ত্বিক রোগে অর্ধশত শিক্ষার্থী আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের নলচিড়া উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৫০ জন ছাত্রী গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়ে পড়েছে। অসুস্থ প্রায় ৪০ জন ছাত্রীকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ক্লাস শুরুর পর সকাল সোয়া ১০টার দিকে তানিয়া নামের অষ্টম শ্রেণির এক ছাত্রী মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যায়। একইভাবে ১৫ মিনিটের মধ্যে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির বিদ্যালয়ের প্রায় ৫০ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। পরে অভিভাবক ও শিক্ষকেরা এসে হাসপাতালে ভর্তি করে।