গণমনস্তাত্ত্বিক রোগে পাঁচ ছাত্রী হাসপাতালে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বাগাতিপাড়া উপজেলার রহিমানপুর উচ্চবিদ্যালয়ের পাঁচ ছাত্রী গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল বুধবার বেলা পৌনে একটার দিকে বিদ্যালয়টিতে এ ঘটনা ঘটে।
অসুস্থ পাঁচ ছাত্রীর চারজন সপ্তম ও একজন নবম শ্রেণিতে পড়ে।
চিকিৎসাধীন ছাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, বেলা পৌনে একটার দিকে ছাত্রীদের কমনরুমে অবস্থান করার সময় এক ছাত্রী প্রথমে অজ্ঞান হয়ে যায়। পরে অন্য শিক্ষার্থীরাও সংজ্ঞা হারিয়ে ফেলতে থাকে। স্কুল কর্তৃপক্ষ দ্রুত তাদের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আশিক ইকবাল বলেন, অসুস্থ পাঁচ ছাত্রী গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এতে আশঙ্কার কিছু নেই। চিকিৎসা নিয়ে তারা শিগগিরই বাড়ি ফিরতে পারবে।