গণমনস্তাত্ত্বিক রোগে ১২ ছাত্রী অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা শহরের দুধ মল্লিক বালিকা বিদ্যালয়ের ১২ ছাত্রী গত রোববার ও গতকাল সোমবার ক্লাস চলাকালে গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়ে।
আক্রান্ত ছাত্রীদের মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় গতকাল বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়।