গণমাধ্যম ও জনগণ নির্বাচন সুষ্ঠু বললে ফল মেনে নেব: আফরোজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিলকুশা-মতিঝিল এলাকায় গতকাল গণসংযোগ করেন মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস l প্রথম আলো
দিলকুশা-মতিঝিল এলাকায় গতকাল গণসংযোগ করেন মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস l প্রথম আলো

গণমাধ্যম ও জনগণ নির্বাচনকে সুষ্ঠু বললে ফল যা-ই হোক, তা মেনে নেবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। তিনি বলেছেন, ‘সরকার এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করেনি। আমাদের ভরসা মিডিয়া ও জনগণ। মিডিয়া ও জনগণ যদি বলে নির্বাচন সুষ্ঠু হয়েছে, ফল যা-ই হোক, আমরা মেনে নেব।’
গতকাল রোববার সিদ্ধেশ্বরীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রচারণা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আফরোজা আব্বাস এসব কথা বলেন। মামলার কারণে মির্জা আব্বাস নিজের নির্বাচনী প্রচারণায় নামতে পারেননি। তাঁর পক্ষে স্ত্রীই চালাচ্ছেন প্রচারণা। গতকাল প্রচারণার শেষ দিনে সকাল সোয়া আটটায় পুরানা পল্টনে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হকের বাসভবনে যান আফরোজা। সেখান থেকে রাত পর্যন্ত বিভিন্ন স্থানে জনসংযোগ করে স্বামীর জন্য ভোট চান আফরোজা আব্বাস।
রফিক-উল হকের বাসভবনে: সকাল সোয়া আটটার দিকে জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হকের বাসভবনে যান আফরোজা আব্বাস। রফিক-উল হককে তিনি বলেন, ‘আমি আপনার কাছে মির্জা আব্বাসের জন্য দোয়া চাইতে এসেছি।’ রফিক-উল হক বলেন, ‘ভোটাররা ভোট তোমাকেই দেখে দেবে।’
এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আফরোজা আব্বাস। তিনি বলেন, ‘আমরা যেখানেই যাচ্ছি, সেখানেই মানুষের একই কথা, ভোট সুষ্ঠু হবে কি না, মানুষ ভোট দিতে পারবে কি না।’ প্রচারণায় আব্বাসের নামতে না পারার বিষয়ে তিনি বলেন, ‘ভোট চাওয়া প্রার্থীর অধিকার। সেই অধিকার থেকে প্রার্থীকে বঞ্চিত করেছে সরকার। আমাদের কাউন্সিলর প্রার্থীদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে। তার পরও কোনো সমস্যা হয়নি। কারণ জনগণ আমাদের সঙ্গে আছে। আমরা ভীতসন্ত্রস্ত নই। জনগণ যদি ভোট দিতে পারে, তা হলে নীরব বিপ্লব হয়ে যাবে। ভোট ডাকাতি না হলে আমরাই বিজয়ী হব। নির্বাচনে ভোটের মাধ্যমে ঢাকাবাসী সরকারকে জবাব দেবে।’
সেখান থেকে সিদ্ধেশ্বরীতে বেসরকারি স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে যান আফরোজা। সেখানে শিক্ষার্থীদের মধ্যে লিফলেট বিতরণ করেন তিনি। সেখান থেকে আরামবাগে যান। স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তিনি এলাকার বিভিন্ন গলি ও বাসায় যান। মগ প্রতীকে ভোট চান। দুপুর ১২টার দিকে আফরোজা যান দিলকুশার ব্যাংকপাড়ায়। ওই এলাকায় গাড়িতে লিফলেট দেন। তিনি বিসিআইসি ভবনের সামনে পথসভাও করেন।
বেলা দুইটার দিকে আফরোজা যান সুপ্রিম কোর্ট এলাকায়।