গণমাধ্যম ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ
দেশের কৃষিশিল্পের সমস্যা ও সম্ভাবনার তথ্য সহজে গণমাধ্যমের সামনে তুলে ধরার জন্য রংপুর অঞ্চলের বিজনেস মেম্বার অর্গানাইজেশনের (বিএমও) ২০ জন প্রতিনিধিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। একটি উপজেলার প্রায় সব ব্যবসায়িক সমিতি বিএমওর অন্তর্ভুক্ত। বিএমওর কাজ সাধারণত প্রান্তিক কৃষকদের সঙ্গে সংশ্লিষ্ট। ‘মিডিয়ার সঙ্গে ফলপ্রসূ যোগাযোগ ও সম্পর্ক’ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মশালার উদ্যোক্তা বেসরকারি সংস্থা ক্যাটালিস্ট। রংপুরের এনজিও ফোরামের কার্যালয়ে গত শুক্র ও শনিবার এ প্রশিক্ষণ কর্মশালা চলে। আয়োজক ইমপ্যাক্ট পিআর-এর প্রধান নির্বাহী সাবরিনা জামান, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ব্যবস্থাপনা সম্পাদক এম শামসুর রহমান, অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের কমিউনিকেশন বিভাগের পরিচালক এএনএম গোলাম কিবরিয়া প্রশিক্ষণ পরিচালনা করেন।স্থানীয় গণমাধ্যমকর্মী ও কৃষিশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি ও সমন্বয় সাধন ক্যাটালিস্টের এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। বিজ্ঞপ্তি।