গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, গণমাধ্যম এখন স্বাধীনভাবে কাজ করছে। তাই সাংবাদিকদেরও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। গতকাল শুক্রবার বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া (বিজেম) আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকতা পেশা শুধু সম্মানজনকই নয়, দায়িত্বশীলতাও বটে। সমাজে জবাবদিহি প্রতিষ্ঠায় সাংবাদিকেরা ভূমিকা রাখেন। বিজেমের নির্বাহী পরিচালক মির্জা তারেকুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আমিন, সজীব করপোরেশনের চেয়ারম্যান এম এ হাশেম প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে টেলিভিশন সাংবাদিকতা এবং টেলিভিশন সংবাদ উপস্থাপন কোর্স দুটির সমাপনী সনদ বিতরণ করেন তথ্যমন্ত্রী। তথ্য বিবরণী।