প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, সরকারের নানাবিধ ভালো উদ্যোগ ও প্রচেষ্টা জনগণকে জানাতে গণমাধ্যমকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। জনগণকে আশ্বস্ত করতে গণমাধ্যমের রয়েছে অপরিসীম ভূমিকা। গতকাল বিদ্যুৎ ভবনের সভাকক্ষে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক ও প্রধানদের সঙ্গে এক মধ্যাহ্নভোজে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী এ কথা বলেন। খবর বাসসেরঅনুষ্ঠানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ‘বাংলাদেশের বিদ্যুৎ খাত: উৎপাদন পরিকল্পনা ও বাস্তবায়ন’ নিয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করে। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, চিফ হুইপ আব্দুস শহীদ, বিদ্যুৎ প্রতিমন্ত্রী মো. এনামুল হক ও প্রধান তথ্য কর্মকর্তা হারুন-উর-রশিদ উপস্থিত ছিলেন।