গণমাধ্যমকে আরও শক্ত হয়ে দাঁড়াতে হবে: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, গণতন্ত্রবিরোধী শক্তির বিরুদ্ধে গণমাধ্যমকে আরও শক্ত হয়ে দাঁড়াতে হবে। গতকাল মঙ্গলবার বিকেলে নিজ মন্ত্রণালয়ে দুস্থ সাংবাদিকদের মধ্যে অনুদানের টাকা প্রদান অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে জঙ্গিবাদ ও যুদ্ধাপরাধীরা মহা চক্রান্ত করছে। গণমাধ্যমকর্মীদের ওপরও হামলা হচ্ছে। তিনি বলেন, গণতন্ত্রকে নিরাপদ করার জন্য সাংবাদিকেরা সামনের কাতারের যোদ্ধা। ২২ জন দুস্থ সাংবাদিককে অনুদান দেওয়ার কথা থাকলেও গতকাল উপস্থিত ১২ জনের হাতে টাকা তুলে দেওয়া হয়।