গণমাধ্যমে ছাঁটাই ও হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নানা অজুহাতে গণমাধ্যমে ছাঁটাই ও বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ।
গতকাল শুক্রবার ডিইউজের কার্যনির্বাহী কমিটির সভায় এ প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে সরকারঘোষিত অষ্টম ওয়েজবোর্ড রোয়েদাদ অনুযায়ী সব গণমাধ্যমে সাংবাদিক-শ্রমিক-কর্মচারীর বেতন-ভাতা পরিশোধ করার এবং ওয়েজবোর্ড মনিটরিং সেল পুনর্গঠনের দাবি জানিয়েছে সংগঠনটি। বিজ্ঞপ্তি৷