গণমাধ্যমে তিন ঘণ্টার কর্মবিরতি আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিভিন্ন গণমাধ্যমে ছাঁটাইয়ের প্রতিবাদে এবং অষ্টম ওয়েজ বোর্ডের অসংগতি দূর করার দাবিতে সাংবাদিক শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ আজ শনিবার তিন ঘণ্টা কর্মবিরতি পালন করবে। বেলা ১১টা থেকে দুইটা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হবে বিক্ষোভ-সমাবেশ।
কর্মবিরতি সফল করা এবং বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছে সাংবাদিকদের সব ইউনিয়ন নেতাদের সমন্বয়ে গঠিত সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ। বিজ্ঞপ্তি।